24যিহূদা ও তার সমস্ত নগরে, লোকেরা একসঙ্গে বসবাস করবে, কৃষকেরা ও যারা তাদের পশুপাল নিয়ে ঘুরে বেড়ায়, তারা সকলে করবে।
25আমি ক্লান্তদের সতেজ করব এবং অবসন্ন প্রাণকে তৃপ্ত করব।”
26এতে আমি জেগে উঠে চারপাশে তাকালাম। আমার নিদ্রা আমার কাছে আরামদায়ক ছিল।
27সদাপ্রভু বলেন, “সেই দিনগুলি আসন্ন, যখন আমি মানুষের বংশধর ও পশুদের দিয়ে ইস্রায়েলের কুল ও যিহূদার কুলকে প্রতিষ্ঠিত করব।
28যেভাবে আমি তাদের উপর দৃষ্টি রেখে তাদের উৎপাটন করেছি ও ছিঁড়ে ফেলেছি, তাদের ছুঁড়ে ফেলেছি, ধ্বংস ও বিপর্যয় নিয়ে এসেছি, সেভাবেই আমি তাদের রোপণ ও গঠন করার প্রতিও দৃষ্টি দেব,” সদাপ্রভু এই কথা বলেন।