8আমাদের পূর্বপুরুষ, রেখবের পুত্র যিহোনাদব আমাদের যে আদেশ দিয়েছেন, তার সবই আমরা পালন করেছি। আমরা বা আমাদের স্ত্রীরা বা আমাদের ছেলেমেয়েরা, আমরা কেউই কখনও দ্রাক্ষারস পান করিনি।
9আমরা গৃহ নির্মাণ করে তার মধ্যে বসবাসও করিনি, কিংবা দ্রাক্ষাকুঞ্জ, শস্যের ক্ষেত বা বীজও আমাদের নেই।
10আমরা তাঁবুতে বসবাস করে এসেছি এবং আমাদের পূর্বপুরুষ যিহোনাদব আমাদের যা আদেশ দিয়েছিলেন, আমরা পূর্ণরূপে তা পালন করে এসেছি।
11কিন্তু যখন ব্যাবিলনের রাজা নেবুখাদনেজার এই দেশ আক্রমণ করে, আমরা বললাম, ‘এসো, ব্যাবিলনীয় ও অরামীয় সৈন্যদলের হাত এড়ানোর জন্য আমরা জেরুশালেমে যাই।’ এভাবেই আমরা জেরুশালেমে থেকে গেছি।”
12তারপর সদাপ্রভুর বাক্য যিরমিয়ের কাছে উপস্থিত হল। তিনি বললেন,