যিরমিয় 36

আমি তাকে, তার সন্তানদের ও তার পরিচারকদের দুষ্টতার জন্য তাদের শাস্তি দেব; আমি যে সমস্ত বিপর্যয়ের কথা তাদের ও জেরুশালেমে বসবাসকারী লোকদের ও যিহূদার লোকদের বিরুদ্ধে ঘোষণা করেছিলাম, সে সমস্তই নিয়ে আসব, কারণ তারা আমার কথা শোনেনি।’ ”

Jeremiah 36:31 (UKJV) And I will punish him and his seed and his servants for their iniquity; and I will bring upon them, and upon the inhabitants of Jerusalem, and upon the men of Judah, all the evil that I have pronounced against them; but they hearkened not.

29সেই সঙ্গে যিহূদার রাজা যিহোয়াকীমকে এই কথাও বলো, ‘সদাপ্রভু এই কথা বলেন, তুমি ওই পুঁথিটি দগ্ধ করে বলেছ, “কেন তুমি এর মধ্যে লিখেছ যে ব্যাবিলনের রাজা নিশ্চিতরূপে এসে এই দেশ ধ্বংস করবে এবং এর মধ্য থেকে মানুষ ও পশু, উভয়কেই বিনষ্ট করবে?”

30সেই কারণে, যিহূদার রাজা যিহোয়াকীম সম্বন্ধে সদাপ্রভু এই কথা বলেন, দাউদের সিংহাসনে বসার জন্য তার বংশে কেউ থাকবে না; তার মৃতদেহ বাইরে নিক্ষিপ্ত হবে, তার মধ্যে দিনের উত্তাপ ও রাত্রির হিম লাগবে।

31আমি তাকে, তার সন্তানদের ও তার পরিচারকদের দুষ্টতার জন্য তাদের শাস্তি দেব; আমি যে সমস্ত বিপর্যয়ের কথা তাদের ও জেরুশালেমে বসবাসকারী লোকদের ও যিহূদার লোকদের বিরুদ্ধে ঘোষণা করেছিলাম, সে সমস্তই নিয়ে আসব, কারণ তারা আমার কথা শোনেনি।’ ”

32সেইজন্য যিরমিয় অন্য একটি পুঁথি নিলেন। তিনি সেটি নেরিয়ের পুত্র লেখক বারূককে দিলেন। আর যিরমিয় যেভাবে বলে গেলেন, বারূক প্রথম পুঁথি, যে পুঁথিটি যিহূদার রাজা যিহোয়াকীম পুড়িয়ে ফেলেছিলেন, তার সব কথা তার মধ্যে লিখলেন। এর অতিরিক্ত আরও অন্য অনুরূপ কথা এর মধ্যে সংযোজিত হল।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.