3হয়তো যিহূদার জনগণ সেইসব বিপর্যয়, যা আমি তাদের উপর ঘটাব বলে স্থির করেছি, তার কথা শুনে, তাদের মধ্যে প্রত্যেকে তাদের দুষ্টতার জীবনাচরণ ত্যাগ করবে; তখন আমি তাদের দুষ্টতা ও তাদের পাপ ক্ষমা করব।”
4তাই যিরমিয় নেরিয়ের পুত্র বারূককে ডেকে পাঠালেন। সদাপ্রভু যে সমস্ত কথা যিরমিয়কে বলেছিলেন, তিনি সেগুলি মুখে বলে গেলেন। বারূক সেগুলি পুঁথিতে লিখলেন।
5তারপর যিরমিয় বারূককে বললেন, “আমি অবরুদ্ধ আছি, আমি সদাপ্রভুর মন্দিরে যেতে পারি না।
6তাই এক উপবাসের দিনে তুমি সদাপ্রভুর গৃহে যাও এবং লোকদের কাছে পুঁথিতে লেখা সদাপ্রভুর বাক্য পাঠ করো, যেগুলি আমি মুখে বলেছিলাম ও তুমি লিখেছিলে। সেগুলি যিহূদার নগরগুলি থেকে আসা সব লোকের কাছে পাঠ করো।
7হয়তো তারা তাদের আবেদন সদাপ্রভুর সামনে নিয়ে আসবে এবং প্রত্যেকে তার দুষ্ট জীবনাচরণ থেকে ফিরে আসবে। কারণ সদাপ্রভু এই লোকদের বিরুদ্ধে অত্যন্ত ক্রোধ ও রোষের কথা ঘোষণা করেছেন।”