যিরমিয় 45

তাহলে তুমি কি নিজের জন্য মহৎ সব বিষয়ের চেষ্টা করবে? সেগুলির অন্বেষণ কোরো না। কারণ আমি সব লোকের উপরে বিপর্যয় নিয়ে আসব, একথা সদাপ্রভু বলেন। কিন্তু তুমি যেখানেই যাবে, সেখানে তোমার প্রাণ বাঁচাতে আমি তোমাকে সাহায্য করব।’ ”

Jeremiah 45:5 (UKJV) And seek you great things for yourself? seek them not: for, behold, I will bring evil upon all flesh, says the LORD: but your life will I give unto you for a prey in all places where you go.

3তুমি বলেছ, ‘ধিক্ আমাকে! সদাপ্রভু আমার মর্মবেদনার সঙ্গে দুঃখও যুক্ত করেছেন। আমি আর্তনাদ করতে করতে নিঃশেষিত হলাম, আমি কোনো বিশ্রাম পাই না।’

4সদাপ্রভু আমাকে বলেছেন, তুমি তাকে এই কথা বলো, ‘সদাপ্রভু এই কথা বলেন, আমি সমস্ত দেশে যা নির্মাণ করেছি, তা উৎপাটন করব এবং যা রোপণ করেছি, তা উপড়ে ফেলব।

5তাহলে তুমি কি নিজের জন্য মহৎ সব বিষয়ের চেষ্টা করবে? সেগুলির অন্বেষণ কোরো না। কারণ আমি সব লোকের উপরে বিপর্যয় নিয়ে আসব, একথা সদাপ্রভু বলেন। কিন্তু তুমি যেখানেই যাবে, সেখানে তোমার প্রাণ বাঁচাতে আমি তোমাকে সাহায্য করব।’ ”

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.