9এজন্য কি আমি তাদের শাস্তি দেব না?” সদাপ্রভু এই কথা বলেন। “এরকম জাতির বিরুদ্ধে আমি কি স্বয়ং প্রতিশোধ নেব না?”
10পর্বতগুলির জন্য আমি কাঁদব ও বিলাপ করব, প্রান্তরের চারণভূমিগুলির জন্য আমি শোক করব। সেগুলি জনশূন্য ও পথিকবিহীন হয়েছে, গবাদি পশুর রব সেখানে আর শোনা যায় না। আকাশের পাখিরা পলায়ন করেছে এবং পশুরা সব চলে গিয়েছে।
11“আমি জেরুশালেমকে ধ্বংসস্তূপে পরিণত করব, তা হবে শিয়ালদের বাসস্থান; আমি যিহূদার গ্রামগুলিকে এমন ধ্বংসস্থান করব, যেন কেউই সেখানে বসবাস করতে না পারে।”
12একথা বোঝার জন্য কে এমন জ্ঞানবান? কাকে সদাপ্রভু বুঝিয়ে দিয়েছেন, যেন সে তা ব্যাখ্যা করতে পারে? কেন দেশ এরকম ধ্বংস হয়ে মরুভূমির মতো পড়ে আছে যে, কেউই তার মধ্য দিয়ে যেতে পারে না?
13সদাপ্রভু বলেছেন, “এর কারণ হল, আমি তাদের যে বিধান দিয়েছিলাম, তারা তা ত্যাগ করেছে; তারা আমার কথা শোনেনি এবং আমার বিধানও পালন করেনি।