15পরে সদাপ্রভু যিহোশূয়কে বললেন,
16“তুমি যাজকদের আদেশ দাও, তারা যেন বিধিনিয়মের সিন্দুক বহন করে জর্ডন নদী থেকে বের হয়ে আসে।”
17তাই যিহোশূয় যাজকদের আদেশ দিলেন, “আপনারা জর্ডন নদী থেকে উঠে আসুন।”
18তখন যাজকেরা সদাপ্রভুর নিয়ম-সিন্দুক বহন করে নদী থেকে উপরে উঠে এলেন। তাঁরা শুকনো ভূমিতে পা রাখামাত্র, জর্ডন নদীর জলরাশি স্বস্থানে ফিরে গেল এবং আগের মতোই সমস্ত তীরের উপরে প্লাবিত হল।
19প্রথম মাসের দশম দিনে, লোকেরা জর্ডন নদী পার হয়ে যিরীহোর পূর্ব সীমায় গিল্গলে শিবির স্থাপন করল।