9যারা তরোয়ালের আঘাতে নিহত হয় তারা বরং দুর্ভিক্ষের কারণে মৃতদের চেয়ে ভালো; মাঠ থেকে কোনো শস্য না পেয়ে, তারা ক্ষুধার জ্বালায় ক্ষয় পেয়ে উৎখাত হচ্ছে।
10স্নেহশীলা নারীরা তাদের নিজেদের হাতে, তাদেরই ছেলেমেয়েদের রান্না করেছে, তারা তখন তাদের খাদ্যে পরিণত হয়েছে, যখন আমার প্রজারা ধ্বংস হয়েছে।
11সদাপ্রভু তাঁর ক্রোধ পূর্ণরূপে সম্পন্ন করেছেন; তিনি তাঁর ভয়ংকর ক্রোধ ঢেলে দিয়েছেন। তিনি সিয়োনে এক আগুন প্রজ্বলিত করেছেন, যা গ্রাস করেছে তার সমস্ত ভিত্তিমূলকে।
12পৃথিবীর রাজারা বা জগতের কোনো লোকও বিশ্বাস করেনি যে, বিপক্ষেরা ও শত্রুরা জেরুশালেমের তোরণদ্বারগুলি দিয়ে প্রবেশ করতে পারবে।
13কিন্তু তার ভাববাদীদের পাপের জন্য এইরকম ঘটেছে, এবং তার যাজকদের শঠতার জন্য, যারা তারই মধ্যে বসে ধার্মিক লোকদের রক্তপাত করেছে।