17মহাপবিত্র জায়গায় প্রায়শ্চিত্ত সাধনার্থে হারোণ চলে যাওয়ার সময় থেকে তার ফিরে না আসা পর্যন্ত সমাগম তাঁবুতে কেউ যাবে না। সে নিজের জন্য, তার কুলের পক্ষে ও সমগ্র ইস্রায়েল সমাজের জন্য প্রায়শ্চিত্ত সাধনের পর সেখান থেকে বেরিয়ে আসবে।
18“পরে সদাপ্রভুর সম্মুখবর্তী বেদির সামনে সে আসবে ও বেদির জন্য প্রায়শ্চিত্ত করবে। সে বাছুরটির কিছুটা রক্ত ও ছাগলের কিছুটা রক্ত নেবে এবং বেদির সমস্ত শিং-এ ঢালবে।
19বেদি শুচি করতে ও ইস্রায়েলীদের সব ধরনের অশুচিতা থেকে বেদিকে পবিত্র করার জন্য সে তার আঙুল দিয়ে কিছুটা রক্ত নিয়ে সাতবার ছিটাবে।
20“মহাপবিত্র স্থান, সমাগম তাঁবুর ও বেদির জন্য প্রায়শ্চিত্ত সাধনের পর হারোণ জীবিত ছাগকে সামনে আনবে।
21জীবিত ছাগলের মাথায় সে তার দু-হাত রাখবে এবং ইস্রায়েলীদের সমস্ত দুষ্টতা, বিরোধিতা স্বীকার করবে তাদের সকল পাপ ছাগলের মাথার ওপরে রাখা হবে। দায়িত্ব পালনার্থে নিযুক্ত ব্যক্তির তত্ত্বাবধানে সে ছাগটিকে প্রান্তরে পাঠিয়ে দেবে।