32যে যাজককে অভিষেক ও নিযুক্তি দ্বারা মহাযাজকরূপে তার বাবার উত্তরসূরি করা হবে, সে প্রায়শ্চিত্ত করবে। পবিত্র মসিনা কাপড় সে পরবে
33এবং সমাগম তাঁবু ও বেদির জন্য এবং যাজকদের ও সমাজের সমস্ত লোকের জন্য মহাপবিত্র জায়গায় প্রায়শ্চিত্ত করবে।
34“তোমাদের জন্য এটি চিরস্থায়ী বিধি হবে: ইস্রায়েলীদের সব পাপের জন্য বার্ষিক একবার প্রায়শ্চিত্ত করতে হবে।” এই কাজ করা হল, যেমন সদাপ্রভু মোশিকে আদেশ করেছিলেন।