লেবীয় পুস্তক 19

“ ‘আমার বিধিবিধান পালন করবে। “ ‘বিভিন্ন ধরনের পশুর মধ্যে সংসর্গ করতে দিয়ো না। “ ‘তোমার জমিতে দুই ধরনের বীজবপন করবে না। “ ‘দুই ধরনের উপাদান দিয়ে বোনা কাপড় পরবে না।

Leviticus 19:19 (UKJV) All of you shall keep my statutes. You shall not let your cattle gender with a diverse kind: you shall not sow your field with mingled seed: neither shall a garment mingled of linen and woolen come upon you.

17“ ‘তোমরা হৃদয়ে তোমাদের আত্মীয়কে ঘৃণা কোরো না। তোমাদের প্রতিবেশীকে খোলাখুলিভাবে অনুযোগ করো, যেন তার অপরাধের ভাগী হতে না হয়।

18“ ‘তোমার লোকদের কারও বিরুদ্ধে প্রতিহিংসাপরায়ণ হবে না, অথবা তার বিপক্ষে বিরূপ মনোভাব রেখো না, কিন্তু প্রতিবেশীকে নিজের মতোই ভালোবেসো। আমি সদাপ্রভু।

19“ ‘আমার বিধিবিধান পালন করবে। “ ‘বিভিন্ন ধরনের পশুর মধ্যে সংসর্গ করতে দিয়ো না। “ ‘তোমার জমিতে দুই ধরনের বীজবপন করবে না। “ ‘দুই ধরনের উপাদান দিয়ে বোনা কাপড় পরবে না।

20“ ‘যদি একটি পুরুষ কোনো এক নারীর সঙ্গে শয়ন করে, যে এক ক্রীতদাসী ও অন্য পুরুষের প্রতি বাগদত্তা, কিন্তু যার বন্ধনমুক্ত হয়নি, অথবা তাকে স্বাধীনতা দেওয়া হয়নি, তার শাস্তি হবেই। কিন্তু তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে না, কেননা সে মুক্ত হয়নি।

21অন্যদিকে, সদাপ্রভুর উদ্দেশে এক দোষার্থক-নৈবেদ্যদানার্থে সমাগম তাঁবুর প্রবেশদ্বারে ওই পুরুষ অবশ্যই একটি মেষ আনবে।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.