1সদাপ্রভু মোশিকে বললেন,
2“তুমি ইস্রায়েলীদের বলো: ‘কেউ যখন অনিচ্ছাকৃতভাবে পাপ করে এবং সদাপ্রভুর আদেশসমূহের যে কোনো নিষিদ্ধ আদেশ লঙ্ঘন করে।
3“ ‘যদি অভিষিক্ত যাজক পাপ করে, লোকদের উপরে দোষ বর্তায়, তাহলে তার করা পাপের জন্য সে সদাপ্রভুর উদ্দেশে পাপার্থক বলিরূপে ত্রুটিহীন এঁড়ে বাছুর উৎসর্গ করবে।
4সে সদাপ্রভুর সামনে সমাগম তাঁবুর প্রবেশদ্বারে গোবৎস রাখবে। বাছুরটির মাথায় সে হাত রাখবে ও সদাপ্রভুর সামনে তাকে বধ করবে।