10পাপার্থক বলি থেকে মেদ, দুটো কিডনি ও যকৃতের পর্দা নিয়ে তিনি বেদিতে সেগুলি পোড়ালেন, যেমন মোশিকে সদাপ্রভু আদেশ দিয়েছিলেন;
11তিনি শিবিরের বাইরে মাংস ও চামড়া পোড়ালেন।
12পরে তিনি হোমবলি বধ করলেন, তার ছেলেরা রক্ত এগিয়ে দিল এবং তিনি বেদির উপরে চারপাশে রক্ত ছিটালেন।
13ছেলেরা খণ্ড খণ্ড করে হোমবলি মাথা সমেত হারোণের হাতে দিল এবং হারোণ সেগুলি বেদিতে পোড়ালেন।
14তিনি অন্ত্র ও পাগুলি ধুয়ে দিলেন ও বেদিতে হোমবলির উপরে সেগুলি পোড়ালেন।