15পরে হারোণ উপহার আনলেন, যা লোকদের জন্য ছিল। লোকদের পাপার্থক বলিদানের জন্য তিনি ছাগল নিলেন, সেটি বধ করলেন এবং পাপার্থক বলিরূপে উপহার দিলেন, যেমন প্রথম উপহার দিয়েছিলেন।
16তিনি হোমবলি আনলেন ও নিয়মানুসারে তা নিবেদন করলেন।
17তিনি শস্য-নৈবেদ্যও আনলেন, ওই নৈবেদ্য থেকে এক মুঠি নিলেন এবং বেদিতে তা পোড়ালেন, যা প্রাতঃকালীন হোমবলির অতিরিক্ত।
18লোকদের পক্ষে মঙ্গলার্থক বলিরূপে ষাঁড় ও মেষ তিনি বধ করলেন। তাঁর ছেলেরা তাঁর হাতে রক্ত জোগান দিল এবং তিনি বেদির উপরে চারপাশে রক্ত ছিটালেন।
19কিন্তু ষাঁড় ও মেষের মেদের অংশ, মেদযুক্ত লেজ, মেদের স্তর, দুটি কিডনি ও যকৃতের পর্দা,