15কারণ আমি তোমাদের এমন বাক্য ও জ্ঞান দান করব, যা তোমাদের প্রতিপক্ষ প্রতিরোধ ও খণ্ডন করতে ব্যর্থ হবে।
16এমনকি, তোমাদের বাবা-মা, ভাই, আত্মীয়পরিজন ও বন্ধুবান্ধব তোমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। তারা তোমাদের কাউকে কাউকে মৃত্যুমুখে সমর্পণ করবে।
17আর আমার কারণে তোমরা সকলের কাছে ঘৃণিত হবে।
18কিন্তু তোমাদের মাথার একটি চুলও বিনষ্ট হবে না।
19তোমরা যদি অবিচলিত থাকো, তাহলে জীবন লাভ করবে।