1তারপর যীশু সকল লোকদের ও তাঁর শিষ্যদের বললেন,
2“শাস্ত্রবিদ ও ফরিশীরা মোশির আসনে বসে।
3সেই কারণে, তোমরা অবশ্যই তাদের কথা শুনবে ও তারা যা বলে তা পালন করবে। কিন্তু তারা যে কাজ করে, তোমরা সেই কাজ করবে না, কারণ তারা যা প্রচার করে, তা নিজেরা অনুশীলন করে না।