মীখা 2

যদি কোনও মিথ্যাবাদী ও প্রতারক আসে এবং বলে, ‘আমি বলছি যে, তোমাদের প্রচুর সুরা এবং দ্রাক্ষারস হবে,’ তবে সেই হবে এই জাতির জন্য উপযুক্ত ভাববাদী!

Micah 2:11 (UKJV) If a man walking in the spirit and falsehood do lie, saying, I will prophesy unto you of wine and of strong drink; he shall even be the prophet of this people.

9আমার লোকদের স্ত্রীদের তোমরা তাড়িয়ে দিচ্ছ তাদের সুখের ঘর থেকে। তাদের সন্তানদের কাছ থেকে আমার আশীর্বাদ চিরদিনের জন্য কেড়ে নিয়ে নিচ্ছ।

10ওঠো, চলে যাও! কারণ এটি তোমার বিশ্রামের জায়গা নয়, কারণ তুমি তা অশুচি করেছ, সেইজন্য তা ভীষণভাবে ধ্বংস হবে।

11যদি কোনও মিথ্যাবাদী ও প্রতারক আসে এবং বলে, ‘আমি বলছি যে, তোমাদের প্রচুর সুরা এবং দ্রাক্ষারস হবে,’ তবে সেই হবে এই জাতির জন্য উপযুক্ত ভাববাদী!

12“হে যাকোব, আমি নিশ্চয় তোমাদের সবাইকে জড়ো করব; আমি নিশ্চয় ইস্রায়েলের অবশিষ্ট লোকদের একত্র করব। আমি তাদের খোঁয়াড়ের মেষদের মতো একত্র করব, যেমন চারণভূমিতে মেষপাল চরে, সেই স্থান লোকে ভরে যাবে।

13বন্দিদশা থেকে ফিরে আসবার জন্য যিনি পথ খুলে দেবেন তিনি তাদের আগে আগে যাবেন; তারা দ্বার ভেঙে বের হয়ে আসবে। সদাপ্রভু তাদের রাজা তাদের মধ্য দিয়ে আগে আগে যাবেন।”

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.