10হে সিয়োন-কন্যা, নিদারুণ যন্ত্রণায় কাতর হও, প্রসব ব্যথায় কষ্ট পাওয়া স্ত্রীলোকের মতো, কারণ এখন তোমাকে নগর ত্যাগ করে খোলা মাঠে বাস করতে হবে। তুমি ব্যাবিলনে যাবে; সেখানে তুমি উদ্ধার পাবে। সদাপ্রভু সেখানেই তোমাকে মুক্ত করবেন তোমার শত্রুদের হাত থেকে।
11কিন্তু এখন অনেক জাতি তোমার বিরুদ্ধে জড়ো হয়েছে। তারা বলছে, “তাকে অশুচি করা হোক, আমাদের চোখ আগ্রহ সহকারে সিয়োনকে দেখুক!”
12কিন্তু তারা জানে না সদাপ্রভুর চিন্তাসকল; তারা বুঝতে পারে না তাঁর পরিকল্পনা, যা তিনি জড়ো করেছেন শস্যের আঁটির মতো খামারে মাড়াই করার জন্য।
13“হে সিয়োন-কন্যা, তুমি উঠে শস্য মাড়াই করো, কারণ আমি তোমাকে লোহার শিং দেব; আমি তোমাকে ব্রোঞ্জের খুর দেব, আর তুমি অনেক জাতিকে চুরমার করবে।” তুমি সদাপ্রভুর উদ্দেশে তাদের অন্যায়ভাবে লাভ করা জিনিস, সমস্ত পৃথিবীর প্রভুর উদ্দেশে তাদের সম্পদ দিয়ে দেবে।