13আমি তোমার মধ্যে থেকে তোমার ক্ষোদিত মূর্তিগুলি এবং তোমার পবিত্র পাথরগুলি ধ্বংস করব; যাতে তুমি আর কখনও নিজের হাতে নির্মিত বস্তুসকলের কাছে নত না হও।
14যখন তোমার নগরগুলি ধ্বংস করব, আমি তোমার মধ্যে থেকে তোমার আশেরার খুঁটিগুলি উপড়ে ফেলব।
15যে জাতিগণ আমার বাধ্য হয়নি আমি ভীষণ ক্রোধে তাদের উপর প্রতিশোধ নেব।”