4তাদের মধ্যে সব থেকে ভালো লোকেরা কাঁটাঝোপের মতো, সবচেয়ে সৎলোকেরা কাঁটাগাছের বেড়ার চেয়েও খারাপ। তোমার কাছে ঐশ্বরিক দণ্ডের দিন এসে গেছে, যেদিন তোমার প্রহরীরা ঘোষণা করবে। এখনই তোমাদের বিশৃঙ্খল হওয়ার সময়।
5তোমাদের প্রতিবেশীদের বিশ্বাস করো না; তোমাদের মিত্রদের উপরও নির্ভর করো না। যে স্ত্রী তোমার বুকের মধ্যে শুয়ে থাকে তার কাছে সাবধানতার সঙ্গে কথা বোলো।
6কারণ ছেলে তার নিজের বাবাকে অসম্মান করে, মেয়ে নিজের মায়ের বিরুদ্ধে, ছেলের বৌ নিজের শ্বাশুড়ীর বিরুদ্ধে উঠে মানুষের নিজের পরিবারের লোকেরাই তার শত্রু।
7কিন্তু আমি সদাপ্রভুর উপর আশা রাখব, আমি উদ্ধারকারী ঈশ্বরের জন্য অপেক্ষা করব; আমার সদাপ্রভু আমার কথা শুনবেন।
8হে আমার শত্রু, আমাকে নিয়ে খুশি হোয়ো না! আমি পড়ে গেলেও, আমি আবার উঠব। যদি আমি অন্ধকারেও বসি, সদাপ্রভু আমার জ্যোতি হবেন।