7কিন্তু আমি সদাপ্রভুর উপর আশা রাখব, আমি উদ্ধারকারী ঈশ্বরের জন্য অপেক্ষা করব; আমার সদাপ্রভু আমার কথা শুনবেন।
8হে আমার শত্রু, আমাকে নিয়ে খুশি হোয়ো না! আমি পড়ে গেলেও, আমি আবার উঠব। যদি আমি অন্ধকারেও বসি, সদাপ্রভু আমার জ্যোতি হবেন।
9যেহেতু আমি সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছি, তাই আমি তাঁর ক্রোধ বহন করছি, যতক্ষণ না তিনি আমাদের পক্ষে কথা বলেন এবং আমার উদ্দেশ্য সমর্থন করেন। তিনি আমাকে জ্যোতিতে নিয়ে আসবেন; আমি তাঁর ধার্মিকতা দেখব।
10তখন আমার শত্রুরা তা দেখবে এবং লজ্জিত হয়ে নিজেকে ঢাকবে, সে আমাকে বলেছিল, “তোমাদের ঈশ্বর সদাপ্রভু কোথায়?” আমি নিজের চোখে তার পতন দেখব; এমনকি রাস্তার কাদার মতো তাকে পা দিয়ে দলন করা হবে।
11তোমার প্রাচীর গাঁথার দিন আসবে, তোমার সীমানা বৃদ্ধি করার দিন।