নহূম 1

এখন আমি তোমার ঘাড় থেকে তাদের জোয়াল ভেঙে ফেলব ও তোমার শিকল ছিন্ন করব।”

Nahum 1:13 (UKJV) For now will I break his yoke from off you, and will burst your bonds in two.

11হে নীনবী, এমন একজন তোমার মধ্যে থেকে বেরিয়ে এসেছে যে সদাপ্রভুর বিরুদ্ধে অনিষ্টের চক্রান্ত করে এবং দুষ্ট পরিকল্পনা উদ্ভাবন করে।

12সদাপ্রভু একথাই বলেন: “যদিও তারা বন্ধুত্ব করেছে ও সংখ্যায় তারা অনেক, তাও তারা ধ্বংস হয়ে মারা যাবে। হে যিহূদা, আমি যদিও তোমাকে দুর্দশাগ্রস্ত করেছিলাম, আমি আর তোমাকে নিগৃহীত করব না।

13এখন আমি তোমার ঘাড় থেকে তাদের জোয়াল ভেঙে ফেলব ও তোমার শিকল ছিন্ন করব।”

14হে নীনবী, তোমার বিষয়ে সদাপ্রভু এক আদেশ দিয়েছেন: “তোমার নাম ধারণ করার জন্য তোমার আর কোনও বংশধর থাকবে না। তোমার দেবতাদের মন্দিরে রাখা প্রতিমা ও মূর্তিগুলি আমি ধ্বংস করে দেব। আমি তোমার কবর প্রস্তুত করব, কারণ তুমি নীচ।”

15দেখো, সেই পর্বতের উপর, তারই পা পড়েছে, যে সুসমাচার প্রচার করে, যে শান্তি ঘোষণা করে! হে যিহূদা, তোমার উৎসবগুলি পালন করো, তোমার প্রতিজ্ঞা পূরণ করো। দুষ্টেরা আর কখনও তোমাকে আক্রমণ করবে না; তারা সম্পূর্ণরূপে ধ্বংস হবে।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.