22পার্শ্ববর্তী অঞ্চলের নিবাসী যাজকেরা তার পরের অংশটি মেরামত করলেন।
23বিন্যামীন ও হশূব তার পরের অংশটি মেরামত করল যেটি ছিল তাদের বাড়ির সামনে। তার পরের অংশটি মাসেয়ের ছেলে অসরিয় মেরামত করল যেটি ছিল তাদের বাড়ির পাশের অংশ। মাসেয় ছিল অননিয়ের ছেলে।
24তার পাশে হেনাদদের ছেলে বিন্নূয়ী অসরিয়ের বাড়ি থেকে শুরু করে বাঁক ও কোনা পর্যন্ত আর একটি অংশ মেরামত করল।
25উষয়ের ছেলে পালল বাকের অন্য দিকটি পাহারাদারদের উঠানের কাছে রাজবাড়ি থেকে বেরিয়ে আসা উঁচু দুর্গটার সামনের অংশটি মেরামত করল। তারপরে পরোশের ছেলে পদায়
26এবং মন্দিরের দাসেরা যারা ওফলের পাহাড়ে বাস করত তারা পূর্বদিকে জল-দ্বার এবং বেরিয়ে আসা দুর্গ পর্যন্ত মেরামত করল।