19যে রকম সদাপ্রভু মোশিকে আদেশ দিয়েছিলেন। তিনি সীনয় মরুভূমিতেই তাদের গণনা করেছিলেন।
20ইস্রায়েলের বড়ো ছেলে রূবেণের উত্তরসূরিদের মধ্য থেকে, সমস্ত পুরুষ যাদের বয়স কুড়ি বছর বা তারও বেশি, যারা সেনাদলে কাজ করতে সক্ষম, তাদের গোষ্ঠী এবং পরিবারের নথি অনুসারে এক একজনের নাম তালিকাভুক্ত করা হয়েছিল।
21রূবেণ গোষ্ঠীর জনসংখ্যা ছিল 46,500।
22শিমিয়োনের উত্তরসূরিদের মধ্য থেকে, সমস্ত পুরুষ যাদের বয়স কুড়ি বছর বা তারও বেশি, যারা সেনাদলে কাজ করতে সক্ষম, তাদের গোষ্ঠী ও পরিবারের নথি অনুসারে, এক একজন গণিত ও নাম তালিকাভুক্ত করা হয়েছিল।
23শিমিয়োন গোষ্ঠীর জনসংখ্যা ছিল 59,300।