31অস্রীয়েল থেকে অস্রীয়েলীয় গোষ্ঠী, শেখম থেকে শেখমীয় গোষ্ঠী,
32শিমীদা থেকে শিমীদায়ীয় গোষ্ঠী, হেফর থেকে হেফরীয় গোষ্ঠী।
33(হেফরের ছেলে সলফাদের কোনো ছেলে ছিল না। তাঁর শুধুমাত্র কয়েকটি মেয়ে ছিল। তাদের নাম ছিল মহলা, নোয়া, হগ্লা, মিল্কা ও তির্সা)
34এরা সবাই মনঃশির গোষ্ঠী। এদের গণিত সংখ্যা ছিল 52,700।
35গোষ্ঠী অনুযায়ী ইফ্রয়িমের বংশধরেরা হল: শূথেলহ থেকে শূথেলহীয় গোষ্ঠী, বেখর থেকে বেখরীয় গোষ্ঠী, তহন থেকে তহনীয় গোষ্ঠী।