10তারা এলীম ত্যাগ করে লোহিত সাগরতীরে ছাউনি স্থাপন করল।
11তারা লোহিত সাগর ত্যাগ করে, সীন প্রান্তরে ছাউনি স্থাপন করল।
12সীন প্রান্তর ত্যাগ করে তারা দপ্কাতে ছাউনি স্থাপন করল।
13দপ্কা ত্যাগ করে তারা আলূশে ছাউনি স্থাপন করল।
14আলূশ ত্যাগ করে তারা রফীদীমে ছাউনি স্থাপন করল, যেখানে লোকদের পান করার জন্য জল ছিল না।