গণনা পুস্তক 34

তোমাদের পূর্ব প্রান্তের সীমানার জন্য হৎসর-ঐনন থেকে শফাম পর্যন্ত সরলরেখা বরাবর হবে।

Numbers 34:10 (UKJV) And all of you shall point out your east border from Hazarenan to Shepham:

8এবং হোর পর্বত থেকে লেবো-হমাৎ পর্যন্ত সরলরেখা বরাবর হবে। তারপর সীমানা সদাদ পর্যন্ত গিয়ে,

9সিফ্রোণ হয়ে হৎসর-ঐনন পর্যন্ত বিস্তৃত হবে। এই হবে তোমাদের উত্তর সীমানা।

10তোমাদের পূর্ব প্রান্তের সীমানার জন্য হৎসর-ঐনন থেকে শফাম পর্যন্ত সরলরেখা বরাবর হবে।

11সীমানা শফাম থেকে নিচে ঐনের পূর্বপ্রান্তে রিব্লা পর্যন্ত যাবে; সেখান থেকে গালীল সাগরের পূর্ব প্রান্তের ঢাল বরাবর বিস্তৃত হবে।

12তারপর সীমানা জর্ডন বরাবর নেমে গিয়ে মরুসাগরে শেষ হবে। “ ‘এই হবে চতুর্দিকের সীমানা সম্বন্ধিত তোমাদের দেশ।’ ”

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.