13মোশি ইস্রায়েলীদের নির্দেশ দিলেন, “এই দেশের স্বত্বাধিকার গুটিকাপাতের মাধ্যমে বণ্টন করে অধিকার করবে। সদাপ্রভু আদেশ দিয়েছেন যে সাড়ে নয় গোষ্ঠীকে এই ভূমি দান করা হবে,
14কারণ রূবেণ গোষ্ঠী, গাদ গোষ্ঠী ও মনঃশির অর্ধ গোষ্ঠীর বংশসমূহ তাদের স্বত্বাধিকার প্রাপ্ত হয়েছে।
15এই আড়াই গোষ্ঠী, সূর্যোদয় অভিমুখে, যিরীহোর সন্নিহিত জর্ডনের পূর্বপ্রান্তে তাদের, স্বত্বাধিকার লাভ করেছে।”
16সদাপ্রভু মোশিকে বললেন,
17“যে ব্যক্তিরা তোমাদের মধ্যে স্বত্বাধিকার ভাগ করবে, তাদের নাম এরকম: যাজক ইলিয়াসর ও নূনের ছেলে যিহোশূয়।