25সবূলূন গোষ্ঠীর নেতা, পর্ণকের ছেলে ইলীষাফণ।
26ইষাখর গোষ্ঠীর নেতা, অস্সনের ছেলে পল্টিয়েল।
27আশের গোষ্ঠীর নেতা, শলোমির ছেলে অহীহূদ।
28নপ্তালি গোষ্ঠীর নেতা, অম্মীহূদের ছেলে পদহেল।”
29কনান দেশে ইস্রায়েলীদের মধ্যে অধিকার বিভাগ করে দিতে সদাপ্রভু এই লোকদের আদেশ দিয়েছিলেন।