গণনা পুস্তক 34

তোমাদের পশ্চিম প্রান্তের সীমানা হবে ভূমধ্যসাগরের উপকুলভাগ। এই হবে তোমাদের পশ্চিম সীমানা।

Numbers 34:6 (UKJV) And as for the western border, all of you shall even have the great sea for a border: this shall be your west border.

4বৃশ্চিক গিরিপথের দক্ষিণভাগ অতিক্রম করে, সীন পর্যন্ত গিয়ে তা কাদেশ-বর্ণেয়ের দক্ষিণ দিক পর্যন্ত বিস্তৃত হবে। তারপরে তা হৎসর-অদর পর্যন্ত গিয়ে অস্‌মোন পর্যন্ত যাবে।

5সেখানে বেঁকে গিয়ে মিশরের ওয়াদি ও ভূমধ্যসাগরের প্রান্তে গিয়ে সংযুক্ত হবে।

6তোমাদের পশ্চিম প্রান্তের সীমানা হবে ভূমধ্যসাগরের উপকুলভাগ। এই হবে তোমাদের পশ্চিম সীমানা।

7তোমাদের উত্তরপ্রান্তের সীমানার জন্য, ভূমধ্যসাগর থেকে হোর পর্বত

8এবং হোর পর্বত থেকে লেবো-হমাৎ পর্যন্ত সরলরেখা বরাবর হবে। তারপর সীমানা সদাদ পর্যন্ত গিয়ে,

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.