21হোম-নৈবেদ্যের জন্য একটি এঁড়ে বাছুর, একটি মেষ ও একটি এক বর্ষীয় মদ্দা মেষশাবক;
22পাপার্থক বলির জন্য একটি ছাগল,
23এবং মঙ্গলার্থক বলি উৎসর্গের জন্য দুটি ষাঁড়, পাঁচটি মেষ, পাঁচটি ছাগল ও পাঁচটি এক বর্ষীয় মেষশাবক। এই ছিল সূয়ারের ছেলে নথনেলের উপহার।
24তৃতীয় দিনে, সবূলূন গোষ্ঠীর নেতা, হেলোনের ছেলে ইলীয়াব তাঁর উপহার নিয়ে এলেন।
25তাঁর উপহার ছিল, 130 শেকল ওজনের একটি রুপোর থালা, একটি সত্তর শেকল ওজনের রুপোর বাটি, উভয়েরই পরিমাপ পবিত্রস্থানের শেকলের মানদণ্ড অনুযায়ী ছিল। তার প্রত্যেকটি শস্য-নৈবেদ্যস্বরূপ জলপাই তেলমিশ্রিত মিহি ময়দায় পূর্ণ ছিল।