15হয়তো, সে অল্প সময়ের জন্য তোমার কাছ থেকে দূরে সরে গিয়েছিল, যেন তুমি তাকে চিরকালের জন্য ফিরে পাও—
16আর ক্রীতদাসরূপে নয়, কিন্তু তার চেয়েও শ্রেয়, প্রিয় এক ভাইরূপে। সে আমার বড়োই প্রিয়, কিন্তু ব্যক্তি হিসেবে এবং প্রভুতে ভাই হিসেবে, সে তোমার কাছে আরও বেশি প্রিয়।
17তাই, তুমি যদি আমাকে তোমার সহযোগী বলে মনে করো, তাহলে আমাকে যেমন স্বাগত জানাতে, তাকেও সেভাবেই গ্রহণ করো।
18আর সে যদি তোমার প্রতি কোনো অন্যায় করে থাকে বা তোমার কাছে তার কোনো ঋণ থাকে, তা আমারই বলে গণ্য করো।
19আমি পৌল, নিজের হাতে এই পত্র লিখছি, আমি তা সব শোধ করব। তুমি নিজেই যে আমার কাছে ঋণে বাঁধা আছ, সেকথা আর উল্লেখ করলাম না।