9তিনি এই কারণেও এসেছিলেন যেন অইহুদি জাতিরাও ঈশ্বরের করুণার জন্য তাঁর মহিমাকীর্তন করে, যেমন লেখা আছে: “অতএব, অইহুদি জাতিবৃন্দের মাঝে, আমি তোমার প্রশংসা করব; আমি তোমার নামের উদ্দেশে সংকীর্তন গাইব।”
10আবার তা বলে, “ওহে অইহুদি জাতিরা, তাঁর প্রজাদের সঙ্গে উল্লসিত হও।”
11আবারও, “তোমরা সব অইহুদি জাতি, প্রভুর প্রশংসা করো, আর সমস্ত প্রজাবৃন্দ, তোমরাও তাঁর সংকীর্তন করো।”
12আবার যিশাইয় বলেন, “যিশয়ের মূল অঙ্কুরিত হবে, যিনি সব জাতির উপরে কর্তৃত্ব করতে উত্থিত হবেন, অইহুদিরা তাঁরই উপরে প্রত্যাশা রাখবে।”
13প্রত্যাশার ঈশ্বর তোমাদের সমস্ত আনন্দ ও শান্তিতে পূর্ণ করুন, যেমন তোমরা তাঁর উপরে বিশ্বাস করো, যেন তোমরা পবিত্র আত্মার পরাক্রমের দ্বারা প্রত্যাশায় উপচে পড়ো।