11আমার আত্মীয় হেরোদিয়ানকে অভিবাদন জানাও। যাঁরা প্রভুতে আছেন, সেই নার্কিসের পরিজনদের অভিনন্দন জানাও।
12ত্রুফেণা ও ত্রুফোষাকে অভিবাদন জানাও। এই মহিলারা প্রভুতে কঠোর পরিশ্রম করেন। অপর এক মহিলা প্রভুতে কঠোর পরিশ্রম করেছেন, আমার সেই প্রিয় বন্ধু পার্সিসকে অভিবাদন জানাও।
13প্রভুতে মনোনীত রূফকে অভিবাদন জানাও, তাঁর মাকেও জানাও, যিনি আমারও মা।
14অসুংক্রিত, ফ্লেগন, হার্মি, পাত্রোবা, হর্মা ও তাঁদের সঙ্গী ভাইবোনেদের অভিবাদন জানাও।
15ফিললগ, জুলিয়া, নীরিয় ও তাঁর বোনকে, অলিম্পাস ও তাঁদের সঙ্গী সমস্ত পবিত্রগণকে অভিবাদন জানাও।