1শলোমনের পরমগীত।
2তাঁর মুখের চুম্বনে তিনি আমাকে চুম্বন করুন, কেননা তোমার প্রেম দ্রাক্ষারসের চেয়েও বেশি চিত্তাকর্ষক ও মধুর।
3তোমার সুগন্ধির ছড়ানো সুবাস প্রফুল্লদায়ক; তোমার নামটিও যেন ঢেলে দেওয়া আতর। ফলে কুমারী মেয়েরা যে তোমাকে প্রেম করবে, এতে বিস্ময়ের কিছু নেই!
4আমাকে নিয়ে চলো তোমার সঙ্গে দূরে—চলো, আমরা শীঘ্র যাই! আমার রাজা আমাকে নিয়ে যাবেন তাঁর অন্তঃপুরে। আমরা তোমাতে আনন্দিত ও উল্লসিত হব; দ্রাক্ষারসের চেয়েও আমরা তোমার প্রেমের বেশি বন্দনা করব। তোমার প্রতি লোকদের ভক্তি ভালোবাসা একেবারে ন্যায্য!