13আইনজীবী সীনাকে ও আপল্লোকে তাদের যাত্রাপথে যথাসাধ্য সাহায্য কোরো, দেখো তাদের প্রয়োজনীয় সবকিছুই যেন তারা পায়।
14আমাদের লোকদের সৎকর্মে আত্মনিয়োগ করতে শেখা উচিত, যেন তারা দৈনিক প্রয়োজন মেটাতে পারে এবং তাদের জীবন ফলহীন হয়ে না পড়ে।
15আমার সঙ্গীরা সকলে তোমাকে শুভেচ্ছা জানাচ্ছেন। বিশ্বাসে যারা আমাদের ভালোবাসে, তাদের শুভেচ্ছা জানিয়ো। অনুগ্রহ তোমাদের সকলের সহবর্তী হোক।