12তখন আমি বাতি নিয়ে জেরুশালেমেতে অন্বেষণ করব যারা সন্তুষ্ট থাকে তাদের শাস্তি দেব, যারা দ্রাক্ষারসের তলানির মতো, আর ‘যারা মনে করে সদাপ্রভু কিছুই করবেন না, ভালো বা মন্দ।’
13তাদের ধনসম্পত্তি লুট করা হবে, তাদের ঘরগুলি ধ্বংস করা হবে। তারা নতুন ঘর নির্মাণ করলেও, তাতে তারা বসবাস করতে পারবে না; তারা দ্রাক্ষালতা লাগালেও, তার রস পান করতে পারবে না।”
14সদাপ্রভুর মহান বিচারের দিন নিকটে— সন্নিকট আর শীঘ্রই আসছে। সদাপ্রভুর সেদিনে ক্রন্দনের শব্দ খুবই তিক্ত; যুদ্ধে বীর যোদ্ধারা যন্ত্রণায় কাতর।
15সেদিন হবে ক্রোধের দিন— ভীষণ দুর্দশা ও কষ্টের দিন, ধ্বংস এবং বিনাশের দিন, দিন ঘন অন্ধকারের, কালো মেঘাচ্ছন্ন দিন—
16চারদিকে ঘেরা নগরের বিরুদ্ধে আর কোণের সব উঁচু জায়গায় পাহারা এবং ঘরের বিরুদ্ধে শিঙার রব ও যুদ্ধের হাঁকের দিন।