3সদাপ্রভুর নিয়ম-সিন্দুকটির জন্য দাউদ যে স্থানটি প্রস্তুত করলেন, সেখানে সেটি নিয়ে আসার জন্য তিনি সমস্ত ইস্রায়েলকে জেরুশালেমে একত্রিত করলেন।
4হারোণ ও এই লেবীয়দের ডেকে তিনি সমবেত করলেন:
5কহাতের বংশধরদের মধ্যে থেকে, নেতা ঊরীয়েল ও তাঁর 120 জন আত্মীয়স্বজন;
6মরারির বংশধরদের মধ্যে থেকে, নেতা অসায় ও তাঁর 220 জন আত্মীয়স্বজন;
7গের্শোনের বংশধরদের মধ্যে থেকে, নেতা যোয়েল ও তাঁর 130 জন আত্মীয়স্বজন;