1দাউদ-নগরে নিজের জন্য ঘরবাড়ি তৈরি করার পর দাউদ ঈশ্বরের নিয়ম-সিন্দুকের জন্য এক স্থান প্রস্তুত করলেন ও সেটির জন্য এক তাঁবু খাটিয়েছিলেন।
2পরে দাউদ বললেন, “লেবীয়েরা ছাড়া আর কেউ ঈশ্বরের নিয়ম-সিন্দুকটি বহন করবে না, কারণ সদাপ্রভুর সিন্দুকটি বহন করার ও চিরকাল তাঁর সামনে সেবাকাজ করার জন্য সদাপ্রভুই তাদের বেছে নিয়েছেন।”
3সদাপ্রভুর নিয়ম-সিন্দুকটির জন্য দাউদ যে স্থানটি প্রস্তুত করলেন, সেখানে সেটি নিয়ে আসার জন্য তিনি সমস্ত ইস্রায়েলকে জেরুশালেমে একত্রিত করলেন।
4হারোণ ও এই লেবীয়দের ডেকে তিনি সমবেত করলেন:
5কহাতের বংশধরদের মধ্যে থেকে, নেতা ঊরীয়েল ও তাঁর 120 জন আত্মীয়স্বজন;