14দাউদ সমস্ত ইস্রায়েলের উপর রাজত্ব করলেন, ও তাঁর সব প্রজার জন্য যা যা ন্যায্য ও উপযুক্ত ছিল, তিনি তাই করতেন।
15সরূয়ার ছেলে যোয়াব সৈন্যদলের প্রধান সেনাপতি ছিলেন; অহীলূদের ছেলে যিহোশাফট ছিলেন লিপিকার;
16অহীটূবের ছেলে সাদোক ও অবিয়াথরের ছেলে অহীমেলক ছিলেন যাজক; শবশ ছিলেন সচিব;
17যিহোয়াদার ছেলে বনায় করেথীয় ও পলেথীয়দের তত্ত্বাবধায়ক ছিলেন; এবং দাউদের ছেলেরা রাজার প্রধান সহকারী ছিলেন।