7গের্শোনীয়দের অন্তর্ভুক্ত: লাদন ও শিমিয়ি।
8লাদনের ছেলেরা: প্রথমজন যিহীয়েল, পরে সেথম ও যোয়েল—মোট তিনজন।
9শিমিয়ির ছেলেরা: শলোমৎ, হসীয়েল ও হারণ—মোট তিনজন। এরাই লাদনের বংশগুলির কর্তাব্যক্তি ছিলেন।
10আবার শিমিয়ির ছেলেরা: যহৎ, সীষ, যিয়ূশ ও বরীয়। এরাই শিমিয়ির ছেলে—মোট চারজন।
11যহৎ বড়ো ছেলে ছিলেন এবং দ্বিতীয়জন ছিলেন সীষ, কিন্তু যিয়ূশ ও বরীয়ের ছেলের সংখ্যা খুব একটি বেশি ছিল না; তাই তাদের একটিই বংশরূপে গণ্য করা হল এবং একই কাজ করার দায়িত্ব তাদের দেওয়া হল।