1 বংশাবলি 26

তাদের সহকর্মী লেবীয়েরা ঈশ্বরের ভবনের কোষাগারগুলি এবং উৎসর্গীকৃত জিনিসপত্র রাখার জন্য তৈরি কোষাগারগুলি দেখাশোনা করার দায়িত্ব পেয়েছিলেন।

1 Chronicles 26:20 (UKJV) And of the Levites, Ahijah was over the treasures of the house of God, and over the treasures of the dedicated things.

18পশ্চিমদিকের প্রাঙ্গণের ক্ষেত্রে, রাস্তার দিকে চারজন ও সেই প্রাঙ্গণটিতেই দুজন করে মোতায়েন থাকতেন।

19এই হল সেইসব দ্বাররক্ষীর বিভাগগুলির বিবরণ, যারা কোরহ ও মরারির বংশধর ছিলেন।

20তাদের সহকর্মী লেবীয়েরা ঈশ্বরের ভবনের কোষাগারগুলি এবং উৎসর্গীকৃত জিনিসপত্র রাখার জন্য তৈরি কোষাগারগুলি দেখাশোনা করার দায়িত্ব পেয়েছিলেন।

21লাদনের বংশধরদের মধ্যে যারা লাদনের মাধ্যমে গের্শোনীয় পরিচয় পেয়েছিলেন এবং গের্শোনীয় লাদনের বংশের অন্তর্গত কর্তাব্যক্তি ছিলেন, তারা হলেন যিহীয়েলি,

22যিহীয়েলির ছেলেরা হলেন, সেথম ও তাঁর ভাই যোয়েল। তাদের উপর সদাপ্রভুর মন্দিরের কোষাগারগুলি দেখাশোনা করার দায়িত্ব ছিল।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.