16পশ্চিমদিকের দরজাটির ও উপরের দিকে যাওয়ার রাস্তায় অবস্থিত শল্লেখৎ বলে পরিচিত দরজাটির জন্য গুটিকাপাতের দানগুলি পড়েছিল শুপ্পীমের ও হোষার নামে। একজন পাহারাদারের পাশাপাশি আরেকজন পাহারাদার মোতায়েন করা হল:
17পূর্বদিকে প্রতিদিন ছ-জন করে লেবীয় মোতায়েন থাকতেন, উত্তর দিকে প্রতিদিন চারজন করে, দক্ষিণ দিকে প্রতিদিন চারজন করে এবং ভাঁড়ারঘরে দুই দুজন করে মোতায়েন থাকতেন।
18পশ্চিমদিকের প্রাঙ্গণের ক্ষেত্রে, রাস্তার দিকে চারজন ও সেই প্রাঙ্গণটিতেই দুজন করে মোতায়েন থাকতেন।
19এই হল সেইসব দ্বাররক্ষীর বিভাগগুলির বিবরণ, যারা কোরহ ও মরারির বংশধর ছিলেন।
20তাদের সহকর্মী লেবীয়েরা ঈশ্বরের ভবনের কোষাগারগুলি এবং উৎসর্গীকৃত জিনিসপত্র রাখার জন্য তৈরি কোষাগারগুলি দেখাশোনা করার দায়িত্ব পেয়েছিলেন।