14পূর্বদিকের দরজাটির জন্য গুটিকাপাতের দানটি পড়েছিল শেলিমিয়ের নামে। পরে তাঁর ছেলে তথা জ্ঞানী পরামর্শদাতা সখরিয়ের জন্য গুটিকাপাতের দান চালা হল, এবং উত্তর দিকের দরজাটির জন্য গুটিকার দানটি পড়েছিল তাঁর নামে।
15দক্ষিণ দিকের দরজাটির জন্য গুটিকাপাতের দানটি পড়েছিল ওবেদ-ইদোমের নামে, এবং ভাঁড়ারঘরের জন্য গুটিকাপাতের দানটি পড়েছিল তাঁর ছেলেদের নামে।
16পশ্চিমদিকের দরজাটির ও উপরের দিকে যাওয়ার রাস্তায় অবস্থিত শল্লেখৎ বলে পরিচিত দরজাটির জন্য গুটিকাপাতের দানগুলি পড়েছিল শুপ্পীমের ও হোষার নামে। একজন পাহারাদারের পাশাপাশি আরেকজন পাহারাদার মোতায়েন করা হল:
17পূর্বদিকে প্রতিদিন ছ-জন করে লেবীয় মোতায়েন থাকতেন, উত্তর দিকে প্রতিদিন চারজন করে, দক্ষিণ দিকে প্রতিদিন চারজন করে এবং ভাঁড়ারঘরে দুই দুজন করে মোতায়েন থাকতেন।
18পশ্চিমদিকের প্রাঙ্গণের ক্ষেত্রে, রাস্তার দিকে চারজন ও সেই প্রাঙ্গণটিতেই দুজন করে মোতায়েন থাকতেন।