1 বংশাবলি 26

মোশির ছেলে গের্শোমের একজন বংশধর শবূয়েল, কোষাগারগুলির দায়িত্বপ্রাপ্ত উচ্চপদস্থ এক কর্মচারী ছিলেন।

1 Chronicles 26:24 (UKJV) And Shebuel the son of Gershom, the son of Moses, was ruler of the treasures.

22যিহীয়েলির ছেলেরা হলেন, সেথম ও তাঁর ভাই যোয়েল। তাদের উপর সদাপ্রভুর মন্দিরের কোষাগারগুলি দেখাশোনা করার দায়িত্ব ছিল।

23অম্রামীয়, যিষ্‌হরীয়, হিব্রোণীয় ও উষীয়েলীয়দের মধ্যে থেকে:

24মোশির ছেলে গের্শোমের একজন বংশধর শবূয়েল, কোষাগারগুলির দায়িত্বপ্রাপ্ত উচ্চপদস্থ এক কর্মচারী ছিলেন।

25ইলীয়েষরের মাধ্যমে যারা তাঁর আত্মীয়স্বজন হলেন, তারা হলেন: তাঁর ছেলে রহবিয়, তাঁর ছেলে যিশায়াহ, তাঁর ছেলে যোরাম, তাঁর ছেলে সিখ্রি ও তাঁর ছেলে শলোমোৎ।

26রাজা দাউদের, সহস্র-সেনাপতি ও শত-সেনাপতিরূপে নিযুক্ত বিভিন্ন বংশের কর্তাব্যক্তিদের এবং সৈন্যদলের অন্যান্য সেনাপতিদের দ্বারা উৎসর্গীকৃত জিনিসপত্র যেখানে রাখা হত, সেইসব কোষাগার দেখাশোনা করার দায়িত্ব তুলে দেওয়া হল শলোমোৎ ও তাঁর আত্মীয়দের হাতে।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.