1 বংশাবলি 26

যিষ্‌হরীয়দের মধ্যে থেকে: কননিয়কে ও তাঁর ছেলেদের ইস্রায়েলের উপর কর্মকর্তা ও বিচারকরূপে মন্দিরের কাজ বাদ দিয়ে অন্যান্য কাজগুলি করার দায়িত্ব দেওয়া হল।

1 Chronicles 26:29 (UKJV) Of the Izharites, Chenaniah and his sons were for the outward business over Israel, for officers and judges.

27যুদ্ধ করে পাওয়া লুটসামগ্রীর মধ্যে কিছু কিছু জিনিসপত্র তারা সদাপ্রভুর মন্দির মেরামতির জন্য উৎসর্গ করে দিলেন।

28দর্শক শমূয়েলের এবং কীশের ছেলে শৌলের, নেরের ছেলে অবনেরের ও সরূয়ার ছেলে যোয়াবের দ্বারা উৎসর্গীকৃত সবকিছু, ও উৎসর্গীকৃত অন্যান্য সব জিনিসপত্র শলোমোৎ ও তাঁর আত্মীয়দের তত্ত্বাবধানে রাখা হল।

29যিষ্‌হরীয়দের মধ্যে থেকে: কননিয়কে ও তাঁর ছেলেদের ইস্রায়েলের উপর কর্মকর্তা ও বিচারকরূপে মন্দিরের কাজ বাদ দিয়ে অন্যান্য কাজগুলি করার দায়িত্ব দেওয়া হল।

30হিব্রোণীয়দের মধ্যে থেকে: হশবিয় ও তাঁর আত্মীয়রা—এক হাজার সাতশো যোগ্যতাসম্পন্ন পুরুষ—ইস্রায়েল দেশে জর্ডন নদীর পশ্চিম পারে, সদাপ্রভুর সব কাজ করার ও রাজার সেবা করার দায়িত্ব পেয়েছিলেন।

31হিব্রোণীয়দের ক্ষেত্রে, তাদের বংশতালিকা অনুসারে যিরিয়ই ছিলেন তাদের নেতা। দাউদের রাজত্বকালের চল্লিশতম বছরে বংশতালিকা ধরে এক অনুসন্ধান চালানো হল, এবং গিলিয়দের যাসেরে হিব্রোণীয়দের মধ্যে বেশ কয়েকজন যোগ্য পুরুষের খোঁজ পাওয়া গেল।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.