12নবম মাসের জন্য নবম সেনাপতি হলেন অনাথোতীয় অবীয়েষর, যিনি যাতে একজন বিন্যামীনীয় ছিলেন। তাঁর বিভাগে 24,000 জন লোক ছিল।
13দশম মাসের জন্য দশম সেনাপতি হলেন নটোফাতীয় মহরয়, যিনি যাতে একজন সেরহীয় ছিলেন। তাঁর বিভাগে 24,000 জন লোক ছিল।
14একাদশতম মাসের জন্য একাদশতম সেনাপতি হলেন পিরিয়াথোনীয় বনায়, যিনি যাতে একজন ইফ্রয়িমীয় ছিলেন। তাঁর বিভাগে 24,000 জন লোক ছিল।
15দ্বাদশতম মাসের জন্য দ্বাদশতম সেনাপতি হলেন নটোফাতীয় হিলদয়, যিনি অৎনীয়েলের বংশোদ্ভুক্ত ছিলেন। তাঁর বিভাগে 24,000 জন লোক ছিল।
16ইস্রায়েলের গোষ্ঠীসম্প্রদায়গুলির নেতারা হলেন: রূবেণীয়দের উপরে: সিখ্রির ছেলে ইলীয়েষর; শিমিয়োনীয়দের উপরে: মাখার ছেলে শফটিয়;