29শারোণে চরে বেড়ানো গরু-ছাগলের পালগুলি দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হল শারোণীয় সিট্রয়কে। উপত্যকাগুলিতে গরু-ছাগলের যেসব পাল ছিল, সেগুলি দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হল অদলয়ের ছেলে শাফটকে।
30উটগুলি দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হল ইশ্মায়েলীয় ওবীলকে। গাধাগুলি দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হল মেরোণোথীয় যেহদিয়কে।
31মেষের পালগুলি দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হল হাগরীয় যাসীষকে। এরা সবাই রাজা দাউদের সম্পত্তি দেখাশোনা করার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন।
32দাউদের কাকা যোনাথন ছিলেন এমন একজন পরামর্শদাতা, যিনি জ্ঞানবুদ্ধিতে পরিপূর্ণ একজন মানুষ ও একজন শাস্ত্রবিদও ছিলেন। হকমোনির ছেলে যিহীয়েল রাজার ছেলেদের যত্ন নিতেন।
33অহীথোফল রাজার পরামর্শদাতা ছিলেন। অর্কীয় হূশয় রাজার অন্তরঙ্গ বন্ধু ছিলেন।