32দাউদের কাকা যোনাথন ছিলেন এমন একজন পরামর্শদাতা, যিনি জ্ঞানবুদ্ধিতে পরিপূর্ণ একজন মানুষ ও একজন শাস্ত্রবিদও ছিলেন। হকমোনির ছেলে যিহীয়েল রাজার ছেলেদের যত্ন নিতেন।
33অহীথোফল রাজার পরামর্শদাতা ছিলেন। অর্কীয় হূশয় রাজার অন্তরঙ্গ বন্ধু ছিলেন।
34অহীথোফলের স্থলাভিষিক্ত হলেন অবিয়াথর ও বনায়ের ছেলে যিহোয়াদা। যোয়াব ছিলেন রাজকীয় সৈন্যদলের সেনাপতি।