1 বংশাবলি 28

ঈশ্বরের মন্দির সংক্রান্ত সব কাজ করার জন্য বিভিন্ন বিভাগের অন্তর্গত যাজক ও লেবীয়রা প্রস্তুত আছেন, এবং যে কোনো শিল্পকলা হোক না কেন, সেগুলিতে নিপুণ প্রত্যেক ইচ্ছুক ব্যক্তি সব কাজে তোমাকে সাহায্য করবে। কর্মকর্তারা ও সব লোকজন তোমার প্রত্যেকটি আদেশ পালন করবে।”

1 Chronicles 28:21 (UKJV) And, behold, the courses of the priests and the Levites, even they shall be with you for all the service of the house of God: and there shall be with you for all manner of workmanship every willing skilful man, for any manner of service: also the princes and all the people will be wholly at your commandment.

19“এসবই,” দাউদ বললেন, “আমার উপর সদাপ্রভুর হাত বিস্তারিত থাকার পরিণামস্বরূপ আমি লিখে রাখতে পেরেছি, এবং সেই নকশার পুঙ্খানুপুঙ্খ সব বিবরণ তিনি আমাকে বুঝতে সাহায্য করেছেন।”

20এছাড়াও দাউদ তাঁর ছেলে শলোমনকে বললেন, “বলবান ও সাহসী হও, আর কাজটি করে ফেলো। ভয় পেয়ো না বা হতাশ হোয়ো না, কারণ, সদাপ্রভু ঈশ্বর, আমার ঈশ্বর তোমার সঙ্গে সঙ্গে আছেন। সদাপ্রভুর মন্দিরের পরিচর্যার সব কাজ যতক্ষণ না সম্পূর্ণ হচ্ছে, ততক্ষণ তিনি তোমাকে ছাড়বেন না বা ত্যাগও করবেন না।

21ঈশ্বরের মন্দির সংক্রান্ত সব কাজ করার জন্য বিভিন্ন বিভাগের অন্তর্গত যাজক ও লেবীয়রা প্রস্তুত আছেন, এবং যে কোনো শিল্পকলা হোক না কেন, সেগুলিতে নিপুণ প্রত্যেক ইচ্ছুক ব্যক্তি সব কাজে তোমাকে সাহায্য করবে। কর্মকর্তারা ও সব লোকজন তোমার প্রত্যেকটি আদেশ পালন করবে।”

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.